Job Description
আমরা একটি পুরনো ও নামকরা অটোমোবাইল সার্ভিস সেন্টার অটোপ্রো সার্ভিস সেন্টার প্রাইভেট লিমিটেড-এর জন্য একজন দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার সিনিয়র অটোমোবাইল মেকানিক খুঁজছি।
আমাদের প্রতিষ্ঠান গত ১৫ বছর ধরে ঢাকা শহরে অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের বিশ্বস্ত সার্ভিস প্রদান করে আসছে। আমরা বিশ্বাস করি আমাদের কর্মীরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ।
আপনার কাজ হবে গাড়ির যান্ত্রিক ও ইলেকট্রিক্যাল সমস্যা সমাধান করা, নিয়মিত সার্ভিসিং করা এবং টিমকে গাইড করা। এটি একটি ফুল-টাইম পদ। অবস্থান তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা।
যোগ্য প্রার্থীদের বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। যেমন: ঈদ বোনাস, উৎসব বোনাস, ওভারটাইম ভাতা, এবং বাৎসরিক বেতন বৃদ্ধি। তাই দেরি না করে এখনই আবেদন ফর্ম পূরণ করুন।
Responsibility
- সকল প্রকার গাড়ির (জাপানি, ইন্ডিয়ান, ইউরোপিয়ান) যান্ত্রিক ও ইলেকট্রিক্যাল ত্রুটি নির্ণয় ও মেরামত করা।
- ইঞ্জিন ওভারহলিং, গিয়ারবক্স মেরামত, উইলিং এবং এয়ার কন্ডিশনার সার্ভিসিং করা।
- কম্পিউটার ডায়াগনস্টিক টুলস ব্যবহার করে জটিল সমস্যা চিহ্নিত করা।
- জুনিয়র মেকানিক ও অ্যাপ্রেন্টিসদের কাজের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দেওয়া।
- ওয়ার্কশপের নিরাপত্তা বিধি ও মান বজায় রাখা এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
- গ্রাহকদের সরাসরি সেবা প্রদান ও তাদের প্রশ্নের উত্তর দেওয়া।
- প্রয়োজনীয় যন্ত্রাংশের তালিকা তৈরি করা ও ইনভেন্টরি ম্যানেজমেন্টে সাহায্য করা।
- প্রতি কাজের পরে গুণগত মান নিশ্চিত করে টেস্ট ড্রাইভ সম্পন্ন করা।
Qualification
- নূন্যতম ৪-৫ বছরের হ্যান্ডস-অন অটোমোবাইল মেকানিক কাজের অভিজ্ঞতা।
- স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
- গাড়ির ইঞ্জিন, ট্রান্সমিশন, সাসপেনশন, ব্রেকিং ও ইলেকট্রিক্যাল সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান।
- অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের গাড়ি নিয়েই কাজ করার দক্ষতা।
- ডায়াগনস্টিক টুলস ও আধুনিক গ্যারেজ ইকুইপমেন্ট পরিচালনায় দক্ষতা।
- ভালো ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগ দক্ষতা।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স (প্রফেশনাল ক্যাটাগরি থাকলে বিশেষ অগ্রাধিকার)।
- দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং দলগতভাবে কাজ করতে আগ্রহী।