Job Description
আমরা একটি প্রগতিশীল টেক কোম্পানি হিসেবে আমাদের দলে একজন Senior Web Developer-এর সন্ধান করছি। আপনার দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে আমরা বিশ্বসেরা ডিজিটাল সমাধান তৈরি করতে চাই। আপনাকে আমাদের প্রতিষ্ঠানে যোগদান করে আমাদের কাস্টমাইজড সফটওয়্যার এবং ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে আরও আধুনিক ও দক্ষ করতে সহযোগিতা করতে হবে।
আমরা কোডিংয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিই এবং কোয়ালিটি ম্যানেজমেন্টে আমাদের ফোকাস আছে। আপনার কাজের ফলাফল আমাদের ক্লায়েন্টদের ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করবে।
Responsibility
- উন্নত জাভাস্ক্রিপ্ট এবং ফ্রেমওয়ার্ক (React, Vue, Angular) ব্যবহার করে আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা।
- ব্যবহারকারী-বান্ধব এবং রেসপন্সিভ ডিজাইন তৈরি করে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা।
- সার্ভার-সাইড প্রসেসিং এবং ডাটাবেস কনফিগারেশন নিশ্চিত করা।
- বিদ্যমান কোডবেস রিফ্যাক্টরিং এবং সফটওয়্যার ডিবাগিং করা।
- ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নতুন ফিচার এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা।
- অপ্টিমাইজেশন প্রক্রিয়ায় জড়িত থাকা যাতে সাইটের লোডিং সময় কম হয়।
Qualification
- বেসিক থেকে এডভান্সড জাভাস্ক্রিপ্ট (ES6+) এর দক্ষতা।
- React.js বা অনুরূপ ফ্রেমওয়ার্কের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা।
- HTML5, CSS3 এবং Sass/Less এর ভালো জ্ঞান।
- RESTful API এবং JSON ডেটা স্ট্রাকচারের সাথে কাজ করার অভিজ্ঞতা।
- বাংলা এবং ইংরেজি দুই ভাষায় স্মার্ট কমিউনিকেশন করতে পারা।
- সফটওয়্যার ডিজাইন এর মৌলিক ধারণা এবং সিস্টেম অ্যার্কিটেকচার।